সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মারি খালি নদের চান্দিতে মোগরাপাড়া বাজার ঘাটলা এলাকায় ডিসি অফিসে কর্মরত এল পি আরে আসা মোঃ রফিক মিয়া নামে এক কর্মচারী সরকারি খাসজমি ও মারিখালী নদের চান্দি দখল করে আরসিসি পিলার তৈরি স্থায়ী বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে। আরসিসি পিলারের তৈরি নির্মাণাধীন কাজ চলাকালীন সময়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসিল্যান্ড এর অনুমতিক্রমে কাজ বন্ধের নির্দেশ দেয়। ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে ডিসি অফিস পরিচয়দানকারী মোঃ রফিক মিয়া নির্মানাধীন কাজ চলমান রাখে। জনমনে প্রশ্ন ডিসি অফিস পরিচয়দানকারী রফিক মিয়ার খুঁটির জোর কোথায়?

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার গ্রান্ড ট্রাঙ্ক রোডের মোগরাপাড়া বাজারস্থ বটগাছতলা ঘাটলার পশ্চিম পাশে মোগরাপাড়া ইউপির দমদমা (বৈঠকখানা) এলাকার মৃত আহাদ মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া সরকারি খাসজমি ও মারিখালী নদের চান্দি অবৈধভাবে দখল করে স্থায়ীত্ব করে আরসিসি পিলার নির্মাণের কাজ শুরু করে। স্থানীয় ভূমি অফিসের নজরে আসলে বিষয়টি এসিল্যান্ডকে অবহিত করে। এসিল্যান্ড মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনকে আরসিসি পিলার তৈরির নির্মাণের কাজ বন্ধের অনুমতি দেয়। এসিল্যান্ড এর অনুমতিক্রমে কাজ বন্ধের নির্দেশ দেয় মোগরাপাড়া ইউনিয়ন ভুমি অফিসের নায়েব। কিন্তু ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তার নির্দেশ অমান্য করে সরকারি খাঁসজমি ও মারিখালি নদের চান্দি দখল করে আরসিসি পিলার তৈরির কাজ চলমান রাখে মোঃ রফিক মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, মোঃ রফিক মিয়া সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য ডিসি অফিসের নাম বিক্রি করে। কথায় কথায় ডিসি অফিস। একবার বলে ৪ শতক খাঁসের জমি আমার নামে ৯৯ বছরের লিজ আছে, আবার বলে সাবেক প্রসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে নেয়া বন্দোবস্তের কাগজ আছে। সারাক্ষণ পাশে থাকা ঘাটলাতে বসে এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও জনমনে প্রশ্ন ডিসি অফিস পরিচয়দানকারী রফিক মিয়ার খুঁটির জোর কোথায়?

এ ব্যাপারে মো. রফিক মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে, আমি ১৯৮৮ সালে সাবেক প্রসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে ৯৯ বছরের বন্দোবস্ত এনেছি। কাগজপত্রের বিষয় জানতে চাইলে সে বলে, কাগজ বাসায় আমার ভাইয়ের বউয়ের কাছে আছে। রফিক মিয়ার পরিচয় জানতে চাইলে সে বলে, আমি ডিসি অফিসে চাকরি করতাম, ছয় মাস পূর্বে এল পি আরে এসেছি। ডিসি অফিসে কোন পদে কর্মরত ছিল জানতে চাইলে বলে অফিস সহকারী।
এ বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন বলে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সরকারি খাসজমি ও মারিখালি নদের চান্দি দখল করে স্থায়ীভাবে আরসিসি পিলার তৈরির নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে মোঃ রফিক মিয়া। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার এসিল্যান্ড স্যারের অনুমতি ক্রমে আমি কাজ বন্ধের নির্দেশ দেই। মোঃ রফিক মিয়া ঐ দিনেই ভূমি অফিসে এসে স্বীকার করছে কাজ বন্ধ করে দিবে। গত ২৮ এপ্রিল সোমবার আমি অফিসে আসার পথে দেখি মোঃ রফিক মিয়া এসিল্যান্ড স্যারের অনুমতিক্রমে আমার নির্দেশ অমান্য করে কাজ চলমান রেখেছে। সরকারি খাঁসজমি ও মারি খালি নদের চান্দি দখল করে স্থায়ীভাবে আরসিসি পিলার নির্মাণে সরকার থেকে লিজ নেওয়ার কোন কাগজপত্র দেখাতে পারেনি।

সাংবাদিকদের সাথে অশোভ আচরন করে বলে জানা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে

আপডেট সময় ০৯:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫