ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকার নিষিদ্ধ

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ ও বাজারজাতকরণে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) দিনগত মধ্যরাত ৩১ জুলাই পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। একই সময় বন্ধ থাকবে স্থানীয় বরফকলগুলোও।
তিন মাসের নিষেধাজ্ঞা শেষেও যদি কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপযোগী পানি সংরক্ষিত না হয়, তাহলে নিষেধাজ্ঞার সময় বর্ধিত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটির জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণে নিষেধাজ্ঞা আরোপ শুরু হচ্ছে। এসময় কাপ্তাই হ্রদ নির্ভর জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে জেলেদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হবে।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, মাছ শিকার বন্ধকালীন জেলেদের খাদ্যশস্য দেওয়া হবে। এবছর কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।
রাঙ্গামাটির কাউখালী এবং রাজস্থলী উপজেলা বাদে বাকি আট উপজেলা এবং খাগড়াছড়ির দীঘিনালা ও মহালছড়ি উপজেলা নিয়ে কাপ্তাই হ্রদ বিস্তৃত। মূলত ষাটের দশকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়ার ফলে বিশালাকার কৃত্রিম এই হ্রদের সৃষ্টি। সেসময় নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে হ্রদ সৃষ্টি হলেও এটি এখন মৎস্য উৎপাদন ও স্থানীয় আর্থ-সামাজিকখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। স্থানীয় মৎস্য বিভাগের হিসাবে কাপ্তাই হ্রদ নির্ভর নিবন্ধিত জেলের সংখ্যা ২৭ হাজারের কাছাকাছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকার নিষিদ্ধ

আপডেট সময় ০৬:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫