সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, স্যারের তত্ত্বাবধানে জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ইং-৩০/০৪/২৫ তারিখ রাত্র ০০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন বালিয়াডাঙ্গা দক্ষিনপাড়াস্থ জনৈক টুনুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি ১। হাফিজুল ইসলাম (৪৪), পিং-আনারুল ইসলাম, সাং বালিয়াডাঙ্গা, থানা দেবহাটা, জেলা সাতক্ষীরা এর হেফাজত হইতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ইয়াবাসহ আটক ১
-
আরিফুল ইসলাম মুরাদ ,বুরো চিফ - আপডেট সময় ০৫:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- ৬৮৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















