নরসিংদীর শিবপুরে শেখ কামাল হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে । মঙ্গলবার নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ কামাল শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানূয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। তিনি শিবপুর উপজেলার যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো: আফজাল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ কামাল হোসেনকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
সংবাদ শিরোনাম ::
নরসিংদী শিবপুর যুবলীগ নেতা গ্রেপ্তার
-
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ - আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- ৬৯২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















