ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সিলেটের জোনাল কার্যালয়ে আগুন জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন

গাজীপুরে প্রশাসনিক দূর্বলতায় প্রভাবশালীদের দখলে খাস জমি ও বন

অর্থনৈতিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা গাজীপুর। একসময়ে শালবনের জন্য বিখ্যাত ছিল এ ভাওয়াল অঞ্চল। অথচ জেলার সর্বত্রই যেনও চলছে সরকারি খাস জমি ও বন দখলের প্রতিযোগিতা। এক চিলতে জমিও খালি নেই, যা দখল হয়নি। যেখানেই সরকারি জমি, সেখানেই গড়ে উঠছে অবৈধ স্থাপনা। অলিগলি, রাস্তার পাশে, কলকারখানার দেয়ালের পাশে, খাসপুকুর, ডোবা, ড্রেন সর্বত্রই দখলদারদের রাজত্ব।

গাজীপুর সদর, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় বিস্তৃত এই বনাঞ্চলের আয়তন প্রায় ৫২ হাজার একর। এই বনভূমি দেখভাল করার দায়িত্ব ঢাকা বন বিভাগ এবং ঢাকা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। কিন্তু তাদের অবহেলায় ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের এই বনাঞ্চল উজাড় হওয়ার পথে।

বন অধিদপ্তরের তথ্যমতে, গাজীপুরে সংরক্ষিত ও অন্যান্য বনভূমি মিলিয়ে ১২ হাজার একর বনভূমি জবরদখল করা হয়েছে। দেশি-বিদেশি ৭৭টি শিল্পকারখানাসহ ১৪ হাজার ৫৫৫ জনের দখলে আছে ৬ হাজার ৮৬ দশমিক ৮৪ একর সংরক্ষিত বনভূমি। ৯৭টি শিল্পকারখানাসহ ১১ হাজার ১৩১ জনের দখলে ৫ হাজার ৮১২ একরের বেশি সাধারণ বনভূমি।

সরেজমিনে দেখা যায়, গাজীপুরে সংরক্ষিত বনের জমিতে কারখানা, খামার, আলিশান রিসোর্ট, পিকনিক ও শুটিং স্পট নির্মাণ করে বছরে শতকোটি টাকার বাণিজ্য করছে পৌনে দুই শতাধিক প্রতিষ্ঠান। ব্যক্তিগত প্রভাব, অসাধু বন ও ভূমি কর্মকর্তাদের যোগসাজশে ব্যক্তিগত জমির সঙ্গে থাকা বনের জমি দখল করে গড়ে তোলা হয়েছে এসব প্রতিষ্ঠান। সংরক্ষিত বনে বা বন ঘেঁষে তৈরি করা এসব প্রতিষ্ঠানের অনেকের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

পরিবেশবাদীদের দাবি, গাজীপুরে বেদখল হওয়া খাস জমি এবং বনভূমির পরিমাণ বাস্তবে কয়েক গুণ বেশি। তাঁরা বলছেন, বেহাত বনভূমি ও খাস জমি উদ্ধার বা নতুন দখল ঠেকাতে বন বিভাগের কোনো ভূমিকা দৃশ্যমান নয়। মাঝেমধ্যে লোকদেখানো উচ্ছেদ অভিযান চালানো হয় এবং জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়।

এদিকে টঙ্গী ভূমি অফিস সূত্রে জানা যায়, টঙ্গীতে ৩৫৭ দশমিক শূন্য ৬ একর খাসজমি রয়েছে। সিটি করপোরেশন এলাকা হওয়ায় এসব খাসজমি বন্দোবস্তের নিয়ম নেই। দীর্ঘদিন ধরে এসব জমি রয়েছে অবৈধ দখলে। এসব জমি যারা দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। টঙ্গীতে ২১ দশমিক ৫৯ একর জমিজুড়ে ২৫টি খাসপুকুর রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এসব সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন। তবে এখন কতৃপক্ষরা একটু নড়েচড়ে বসেছেন।

সচেতন নাগরিকরা বলছেন, জেলার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে হাউজিং ব্যবসায়ী, মহাজন, সুদখোর, সরকারি আমলা, দাদন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, জোতদার, শিল্পপতিসহ স্থানীয় প্রভাবশালীরা জাল দলিল ও ভুয়া রেকর্ডপত্রের মাধ্যমে খাস জমি অবৈধভাবে নিজেদের নামে নামজারি করে ভোগদখল করছেন। অনেক জায়গায় সরকারের বরাদ্দ দেওয়া খাস জমি থেকেও অনেক ভূমিহীনদের বিতাড়িত করে নিজেরা দখলে নিয়েছেন।

এদিকে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বিনষ্ট করে অনিয়ন্ত্রিত শিল্পায়ন এবং নগরায়ণের বিধ্বংসী প্রভাবের কারণে গাজীপুর এখন দেশের পরিবেশগত বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে। এই জেলার পরিবেশগত অবস্থা বেশ উদ্বেগজনক। এখানে উল্লেখযোগ্য হারে খাস জমি, বনভূমি-জলাভূমি দখল করা হচ্ছে। বায়ু ও পানি উভয়েরই দূষণের মাত্রা অতি উচ্চ। যা ব্যাপকভাবে প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে।

স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা হলে তারা জানান, সরকারি খাস জমি, বন বছরের পর বছর দখল করে রেখেছে প্রভাবশালী ব্যক্তিরা। তারা এসব দখল করে গড়ে তুলেছে বিভিন্ন প্রতিষ্ঠান। অথচ যাদের থাকার জায়গা নেই তারা এসব জমি পায়না।

গাজীপুর জেলা প্রশাসক বলেন, বন ও খাস জমি দখলের অভিযোগ প্রতিদিনই আমরা পাচ্ছি। আলোচনা ও সালিসও করতে হচ্ছে। তবে এসব দখলের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে আমার সরকারি যে দায়িত্ব রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার করব। আমরা এখন অভিযানও চালাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সিলেটের জোনাল কার্যালয়ে আগুন

গাজীপুরে প্রশাসনিক দূর্বলতায় প্রভাবশালীদের দখলে খাস জমি ও বন

আপডেট সময় ০৪:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫