সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনূসের অভিমত, মানুষের নয় : আমিনুল

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, এ দেশের মানুষ নির্বাচন চায় না, এটা ড. মুহাম্মদ ইউনূসের অভিমত হতে পারে, কিন্তু সারা বাংলাদেশের সাধারণ মানুষের অভিমত নয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ১৭ বছর ধরে সাধারণ মানুষ শুধু ভোট দেওয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ভোট দেওয়ার জন্যই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছে। হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে। তারই মতো ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারকে।
তিনি আরও বলেন, কারও ক্ষমতার মোহ এ দেশের সাধারণ মানুষকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না। এ দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।
অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, যদি প্রয়োজন হয়, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার জন্য বিএনপি এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মহানগর যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনূসের অভিমত, মানুষের নয় : আমিনুল

আপডেট সময় ০২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫