ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক

নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় দুদকের সদস্যরা এলজিইডি কার্যালয় থেকে বিভিন্ন চলমান প্রকল্পের নথিপত্র তল্লাশি করেন। এরপর সদর উপজেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়, যেগুলো নিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। পরিদর্শনের সময় রাস্তার প্রশস্ততা ও গভীরতা নির্ধারিত শিডিউল অনুযায়ী না পাওয়ার বিষয়টি নজরে আসে। রাস্তার কাজে নিম্নমানের ইট, খোয়া এবং বালির ব্যবহারও প্রাথমিকভাবে প্রমাণিত হয়। দুদক দল ঘটনাস্থল থেকে রাস্তার নমুনা সংগ্রহ করে এবং প্রকল্প সম্পর্কিত কাগজপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে।
দুদকের উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তের অংশ হিসেবে তারা অভিযানে যান। পরিদর্শনের সময় কিছু অসঙ্গতি ও মানসম্পন্ন কাজ না করার বিষয় সামনে আসে। তিনি আরও বলেন, “আমরা নমুনা এবং কাগজপত্র সংগ্রহ করেছি। এখন সেগুলো বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে কমিশনে পাঠানো হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান সম্পর্কে জানতে চাইলে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, “দুদকের কর্মকর্তারা আসার পর আমরা প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করেছি। পরিদর্শনে তারা কোনো সুনির্দিষ্ট অনিয়ম পাননি।” তবে দুদক থেকে প্রাথমিক পর্যবেক্ষণে কাজের মান নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, যা ভবিষ্যতে তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে নিশ্চিত করা যাবে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক

আপডেট সময় ০৮:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫