ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকৌশলী অধিকার আন্দোলন এর পক্ষ থেকে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য বরাবর বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণ ও ৩ দফা দাবির প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৯ এপ্রিল (মঙ্গলবার ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন৷ এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধিকার আন্দোলন পবিপ্রবি শাখার কো-অর্ডিনেটর হাসান আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন এবং অন্যান্য শিক্ষকবৃন্দরা।

শিক্ষার্থীরা তিন দফা দাবিতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন:

১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোন পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবেনা।

২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী ছাড়া কোন ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাস করে গেজেট করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৮:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫