ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

বেরোবিতে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান ও মানম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক গুনাবলীর বিকাশ ঘটানো খুবই জরুরি। উপাচার্য এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য বেরোবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এই কর্মশালা শিক্ষকদেরকে আরও সমৃদ্ধ করবে, পাশাপাশি শিক্ষার্থী ও সমাজের সকলের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে সহায়ক হবে।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালয় অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

বেরোবিতে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫