ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

ঝালকাঠি তীব্র পানি সংকট, বাসিন্দাদের হাহাকার

বৈশাখের তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। প্রয়োজনীয় পানি সরবরাহ না পেয়ে গরমে অতিষ্ঠ হয়ে হাহাকার শুরু হয়েছে বাসিন্দাদের। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
শহরের ৯টি ওয়ার্ডেই রয়েছে এ সমস্যা। বিশেষ করে শহরের ৩ নম্বর কৃষ্ণকাঠি ও ৯ নম্বর কলাবাগান-সিটিপার্ক এলাকার বাসিন্দাদের হাহাকার বেশি। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে পানি নিতে হচ্ছে বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার কাঠপট্টি, কলাবাগান, কৃষ্ণকাঠি, গুরুধাম ও লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।
কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দারা জানান, পানির জন্য সবাইকে প্রতিদিন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। অনেক সময় দীর্ঘ অপেক্ষার পরও এক ফোঁটা পানি পাওয়া যায় না। অথচ তারা নিয়মিত পানির বিল ও পৌরভার ট্যাক্স পরিশোধ করছেন।
পৌর এলাকার বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার গুরুদাম, কবিরাজ বাড়ি রোড, মুসলিম পাড়া, বিশ্বরোড, ব্রাকমোড়, জেলেপাড়া, বাসস্ট্যান্ড, পেট্রোলপাম্প, সুতালড়ি, বেদেপল্লি, কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। চলতি গ্রীষ্মে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।
শহরের কলাবাগান এলাকার বাসিন্দা সেলিনা বেগম আমাদের মাতৃভূমিকে বলেন, ‌‘ছয় মাসেরও বেশি সময় ধরে যান্ত্রিক ত্রুটির অজুহাতে কর্তৃপক্ষ আমাদের সঠিকভাবে পানি সাপ্লাই দিচ্ছে না। এতে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
কৃষ্ণকাঠি এলাকার এইচএম রিয়াজ খান বলেন, ‘দুমাস ধরে সাপ্লাই পানি নেই। যা আসে তাতে অজুও করা যায় না।’
মজিবর হাওলাদার নামের আরেকজন বলেন, ‘বর্তমানে পানি সাপ্লাইয়ের যে করুণ অবস্থা, তা বিগত একযুগেও দেখা যায়নি।’
পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সাগর। তিনি আমাদের মাতৃভূমিকে বলেন, ‘ঘনবসতি ওয়ার্ডে পানি ব্যবস্থাপনা খুবই দুর্বল। ট্যাংকে পানি তোলার জন্য মোটরও ঠিকভাবে কাজ করছে না।’
এ বিষয় ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করা হবে। খুব শিগগির এ সমস্যার সমাধান হবে।
তিনি আরও জানান, ঝালকাঠি পৌরসভায় বর্তমানে আট হাজার ৫০০ পানির গ্রাহক রয়েছেন। এর মধ্যে প্রায় তিন হাজার গ্রাহক চরম সংকটে রয়েছেন। পানি সরবরাহ ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে সার্বক্ষণিক পানি সরবরাহের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

ঝালকাঠি তীব্র পানি সংকট, বাসিন্দাদের হাহাকার

আপডেট সময় ০৬:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫