ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন (১৬)কে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার
জন্য ঢাকায় পাঠান। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মাইজদী শহরের বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে। রিমন ওই এলাকার ব্যাংকার মো. জামাল উদ্দিনের ছেলে।

রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, সে স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দু’দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাহিরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক। আমি জানি স্বজন হারানোর বেদনা কি। পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এজন্য বাহিরের ছেলেরা তার বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার বিকালে স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।

তিনি জানান, রিমনের পিঠে তিনটিসহ ছয় জায়গায় ছুরিকাঘাত করা হয়। তার পিঠের আঘাতগুলো ফুসফুস পর্যন্ত চলে গেছে। হামলাকারীরা প্রথমে ভাবে রিমন মারা গেছে। যখন জানতে পারে বেঁচে আছে তখন তারা পুনরায় হামলা করতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। রিমনের স্কুলের বন্ধুরা হামলাকারীদের নাম জানে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম জানান, বার্লিংটন মোড় থেকে বাড়ি যাওয়ার সময় শহীদ রিজভীর ছোট ভাই রিমনের ওপর পথে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতিদ্রুত জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন করা হবে।

এদিকে, রোববার রাত ১০টায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাইজদীতে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি’র নেতৃবৃন্দরা। এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক মানবজমিনকে জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় ০৩:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫