ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

ধানে কারেন্ট পোকা, দুশ্চিন্তায় ঘুম নেই কৃষকের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বোরো ধান পাকার আগ মুহূর্তে ক্ষেতে কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং পোকা আক্রমণ করছে। এতে পাকা ধান ঘরে তোলার মুহূর্তে দুশ্চিন্তায় কৃষকরা।
এদিকে পোকার আক্রমণে বাধ্য হয়ে অনেকে আধাকাঁচা পাকা ধান কাটতে শুরু করেছেন। আবার কিছুসংখ্যক কৃষক ক্ষেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বোরো আধাকাঁচা-পাকা ধান দুলছে। এ ছাড়া খেতের কিছু অংশ মরে গেছে। আবার ধান গাছের গোড়ায় অসংখ্য পোকা ঘিরে ধরছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। ইতোমধ্যে হাওরের ৯০ শতাংশ জমির ধান তুলতে পেরেছে কৃষকরা। এ ছাড়া কিছু জায়গায় পোকার আক্রমণের খবর পেয়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছে।

নাজিরপুর এলাকার স্থানীয় কৃষক আব্দুল হেকিম ও উত্তরপাড়া লোহারগাও গ্রামের কৃষক মোশাররফ হোসেন বলেন, বোরো ধান চাষে অনেক টাকা খরচ হয়। ক্ষেতে ভালো ফলনও হয়েছে। তবে গত একসপ্তাহ ধরে পোকার আক্রমণ শুরু হয়েছে। তাই আধাকাঁচা-পাকা ধান কাটতে শুরু করেছে শ্রমিকরা। আর বেশি কাঁচা ধানে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন। তাদের আশঙ্কা, পোকা দমন করতে না পারলে বোরো উৎপাদন ব্যাহত হতে পারে।

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বছর পোকার আক্রমণ গত বছরের তুলনায় বেশি হয়েছে। এটি কারেন্ট পোকা, যা হলো বাদামি গাছফড়িং। এই পোকা কীটনাশক দিয়ে দমন করা যায়। তবে যেসব ক্ষেতে ধান পেকে যাচ্ছে, আমরা সেগুলো কৃষকদের কেটে ফেলার পরামর্শ দিচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

ধানে কারেন্ট পোকা, দুশ্চিন্তায় ঘুম নেই কৃষকের

আপডেট সময় ০৩:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫