ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুরে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক কমলাপুর গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাজল তার বাবার সাথে কমলাপুর গ্রামের নিজ জমিতে ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় তার কাছাকাছি বজ্রপাত হয় এবং তা তার শরীরে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার বাবা ও অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।
নিহতের কাকা সংকর বাড়ৈ জানান, বৃষ্টির কারণে অন্যান্য কৃষকদের সাথে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কাজলের ওপর বজ্রপাত হয়। তার বাবাও সাথে ছিলেন। মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে আনা হয় এবং সৎকারের প্রস্তুতি চলছে।
২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫