ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

ঢাকায় বিএনএমসিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও ব্লকড কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ ও  বিএনএমসির রেজিস্টারের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।   সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রবিউল ইসলাম, মানিক মিয়া, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব মিয়া, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন, আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী রকি প্রামানিক প্রমুখ।   আন্দোলনরত শিক্ষার্থী বলেন, গত প্রায় ১ সপ্তাহ ধরে  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা। ঢাকায় বিএনএমসিতে শান্তিপূর্ণ আন্দোলনে বিএনএমসির রেজিস্টারের মদদে-উসকানিতে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালায়। এই হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই নির্মম হামলার তীব্র নিন্দা জানান তারা। এসময় বিএনএমসির রেজিস্টারের পদত্যাগের দাবি জানান তারা।   উল্লেখ্য, গত শনিবার থেকে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করে আন্দোলন করে আসছেন তারা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৮:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫