ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের পরিচালিত আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে বিকাল পাঁচটার দিকে অনুষ্ঠানটি হয়।

উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মো. মাঈনুদ্দিন মাঈনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হায়াত।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাঈনুদ্দিন মাঈনু বলেন, ‘ আমরা আগে কুমিল্লার অধীনে ছিলাম, এখন আমরা একটা আলাদা জেলা যে জেলা আমাদের পরিচয় আমাদের গর্ব। আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি কোন মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে সমস্যায় পরে আমি তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যেকোন কাজে আমাকে ডাকলে পাশে পাবেন। ‘

ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি তাওহীদ হোসাইন সানি বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পূর্বের কমিটিগুলো নবীন বরণ আয়োজন করতে পারেনি, দায়িত্ব নেওয়ার পর থেকে স্থির করি একটা নবীন বরণ আয়োজন করবো। আজকে আমার সংগঠনের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। আমাদের সাধ আছে সাধ্য নেই বৃহৎ পরিসরে আয়োজন করতে পারিনি আজকে তবে যা করতে পেরেছি তাতে খুশি আমি। সংগঠন একটা ভালো লাগার জায়গা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠন করলে আমাদের মেধার বিকাশ ঘটে নবীনদের বলবো তোমরা বিভিন্ন সংগঠন করো। আমাদের এই ব্রাহ্মনবাড়িয়া এসোসিয়েশন আমাদেরই চালাতে হবে, আমার অনুপস্থিতিতেও সংগঠনটি ভালোভাবে চলবে আশা করি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫