রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম।
পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।
অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরিক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
মোঃ আনোয়ার হোসেন (বাবু সিকদার), শরীয়তপুর জেলা ব্যুরো 



















