ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির (BU Research and Higher Education Society) নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২৭ এপ্রিল ২০২৫) দুপুর ১২:৩০ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত সভাটি সোসাইটির নবনির্বাচিত সভাপতি নুসরাত জাহান এবং সাধারণ সম্পাদক জাভেদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় BURHES এর নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতে সোসাইটির কার্যক্রমের দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কীভাবে গবেষণামূলক কাজকে আরও উন্নত করা যায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা যায় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা পরিবেশ সমৃদ্ধ করা যায়, এসব বিষয়ে নানা মতামত ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি নিয়মিত গবেষণাবিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবে। পাশাপাশি সদস্যদের জন্য স্কলারশিপ বিষয়ক তথ্য প্রদান, গবেষণা প্রকল্পের সুযোগ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।

সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির সভাপতি নুসরাত জাহান ও সাধারণ সম্পাদক জাভেদ শিকদার উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫