ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশু হত্যা

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. ইলিয়াস পহলান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি ইলিয়াস পহলান বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াবুনি গ্রামের আবুল হোসেন পহলানের ছেলে। ফাঁসির পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই মামলায় ধর্ষণচেষ্টার অপরাধে ইলিয়াসকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যাচেষ্টার অপরাধে আরও ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার ওই নারী তার তিন বছরের মেয়ে তাইফা এবং প্রতিবেশীর ১৩ বছরের শিশু হাফিজুরকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় ওই নারীর ভগ্নীপতি ইলিয়াস পহলান ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে পড়েন।
বিষয়টি টের পেয়ে বাধা দেন ভুক্তোভোগী। এতে দুজনার মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে শিশু তাইফা ও হাফিজুরের ঘুম ভেঙে গেলে ইলিয়াস ধারালো অস্ত্র দিয়ে তিনজনকেই কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় হাফিজুর এবং বরিশালে নেওয়ার পথে মারা যায় শিশু তাইফা।
তবে গুরুতর আহত ওই নারী দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে যান। ঘটনার পরই ইলিয়াসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
এ মামলায় ইলিয়াস একমাত্র আসামি ছিলেন। মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দি এবং প্রমাণের ভিত্তিতে আদালত রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রনজুয়ারা সিপু রায়ে সন্তোষ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, আজকে নারী ও শিশু ট্রাইব্যুনাল একটি হত্যা মামলায় ফাঁসির রায়সহ অর্থদণ্ড দিয়েছেন। অল্প সময়ে এমন দৃষ্টান্তমূলক রায়, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশু হত্যা

আপডেট সময় ০৪:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫