আর পি রোকেয়া পরিবহনের মালিক এর নির্দেশে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত রাজকীয় পরিবহনের বাস কাউন্টারে ভাঙ্গচুর মালামাল লুট এবং দোষী দের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে রাজকীয় পরিবহনের কর্মকর্তা কর্মচারির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজকীয় পরিবহনের ভারপ্রাপ্ত মালিক মশিউর রহমান,রাজকীয় পরিবহনের ম্যানেজার রুবেল আহম্মেদ,রাজকীয় পরিবহনের সেকেন্ড ম্যানেজার জসিম উদ্দিন, এসময় বক্তারা বলেন হরিশপুর রাজকীয় বাস কাউন্টারে কাউন্টার মাষ্টার ও কলার বয় শামিম কে মারধর করে কাউন্টার থেকে বের করে দেয় কাউন্টার ভাঙচুর ও মালামাল লুট করে। মালিক শ্রমিক কর্মচারিরা দূত আসামিদের গ্রেফতারের দাবী জানান। অপর দিকে আজ রাতে বড় হরিশপুর বাস টার্মিনালে বাস মালিক সমিতির প্রধান মাষ্টার ইনচার্জ আক্তার হোসেন কিরন ও আরপি রোকেয়া বাস মালিক সহ চারজন খোকা বাহিনী চাপাতি রামদা দিয়ে এলোপাথারি হামলা চালায়। আসামীদের দ্রত গ্রেফতারের দাবি জানানো হয়।এ সময় উপস্থিত ছিলো জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, আরপি রোকেয়া মাসের মালিক মুক্তা সহ শ্রমিক ও কর্মচারি উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
নাটোরে পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ
-
মোঃ মোসলেম উদ্দিন,নাটোর প্রতিনিধি - আপডেট সময় ০৪:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- ৭৬৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















