ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা ও পরিবারের লোকজনের উপরে হামলা সহ জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামে। এ ঘটনায় সৌদি প্রবাসী সজিব মাতুব্বরের মা রোকেয়া বেগম মঠবাড়িয়া ডিবি কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সজিব মাতুব্বরের বাবা হারুন মাতুব্বর মৃত্যুর পরে তার মা রোকেয়া বেগম বাড়িতে একা বসবাস করেন। সেই সুযোগে প্রতিপক্ষ মৃত রাশেদ মাতুব্বরের স্ত্রী ছালেহা বেগম, ছেলে মাসুম মাতুব্বর, মেয়ে জেসমিন বেগম ও মাসুম মাতুব্বরের স্ত্রী তামান্না বেগম বিভিন্ন সময়ে রোকেয়া বেগমের উপরে হামলা চালায় এবং জমিজমা জোর পূর্বক দখল করার পায়তারা চালায়। বিষয়টি নিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় প্রতিপক্ষরা। তারই সূত্র ধরে সম্প্রতি সৌদি প্রবাসী সজিব মাতুব্বর পাকা ভবন তোলার জন্য বাড়িতে মালামাল ঢুকান। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা বাড়ির পথ বেরা দিয়ে আটকিয়ে দেয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী রোকেয়া বেগম বাঁধা দিতে গেলে তার উপরে হামলা চালায়। এবিষয়ে ভুক্তভোগী উপায়ন্ত না পেয়ে মঠবাড়িয়া ডিবি কার্যালয়ে চার জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যে মঠবাড়িয়া ডিবি কার্যালয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি সম্পর্কে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে তারা ঘটনাটি অস্বীকার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা

আপডেট সময় ০৭:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫