সংবাদ শিরোনাম ::
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন

গাইবান্ধায় ৫৩ তম শীতকালীন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা

গাইবান্ধা জেলার সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৫খ্রি. এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গাইবান্ধা ইসলামিয়া মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। পুরষ্কার বিতরণ শুরুর পূর্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাঈদ হাসানের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সদর উপজেলা প্রধান শিক্ষক একাদশ ও সহকারী প্রধান শিক্ষক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সহকারী প্রধান শিক্ষক একাদশ চার শূণ্য গোলের ব্যবধানে প্রধান শিক্ষক একাদশকে পরাজিত করে। সহকারী প্রধান শিক্ষক একাদশের পক্ষে উত্তম কুমার ২টি, মোজাম্মেল হক ১টি ও মশিউর রহমান মিঠুল (চেয়ারম্যান ৪নং সাহাপাড়া ইউপি) ১টি করে গোল করেন। খেলার টান টান উত্তেজনায় দর্শকবৃন্দের মধ্যে খুবই উল্লাস দেখা যায়। এই আয়োজনটি শিক্ষার্থীদেরকে আরও ক্রীড়াপ্রেমী হিসেবে উদ্বুদ্ধ করবে। খেলায় বিজয়ী দলের মধ্যে মিল্লাত, জাহাঙ্গীর, মামুন, বাবলা, দুলাল ও পরাজিত দলের মধ্যে রফিকুল আলম, খসরু, সিঠু, শরিফুল ইসলাম উপভোগ্য খেলা প্রদর্শন করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার হুমায়ুন কবির, মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন সহ আরও অনেকে। শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের পর প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী সকল শিক্ষক গণকে পুরষ্কৃত করা হয়। গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাঈদ হাসানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়

গাইবান্ধায় ৫৩ তম শীতকালীন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় ০৮:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫