ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলতি মৌসুমে কৃষকরা ইরি-বোরো রোপনে বীজতলা থেকে বীজ উত্তলোণে ব্যস্ত সময় পার করছেন। ঘন কুয়াশা ও শীতে কৃষকের বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। বীজতলার কচি চারাগুলো ঠান্ডা ও কুয়াশায় হলুদ রং আকার ধারন করেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর মাঠে ইরি-বোরো চাষাবাদে দলবেঁধে একদল শ্রমিককে বীজতলা থেকে চারাবীজ উত্তলোণ করতে দেখা যায়। উপজেলার সোনাকুল কোনাবাড়ী (হিন্দুপাড়া) গ্রামের ২৮’জন শ্রমিকের সর্দার শ্রী সুবোধ চন্দ্র বলেন, প্রতিবছরই আমরা ধানকাটা ও রোপন করা, সরিষা, আলু, গম, ভুট্টা সহ মাঠের সকল প্রকারের ফসল এইভাবে দলবেঁধে কাজ করে থাকি। একই গ্রামের শ্রী স্বপন চন্দ্রের ২’বিঘা জমি রোপন করার জন্য চারা তুলছি বলেন, সর্দার সুবোধ। ২২’শ টাকায় ৫০ শতকের একবিঘা জমির চারা তোলা ও লাগানোর চুক্তিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি বলেন তিনি। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, প্রতিবছর আমি দেড়বিঘা জমিতে ইরি ধান লাগাই এবছরও লাগাব। তিনি আরো বলেন, ঐ জমিতে আলু ও সরিষা আছে কয়েকদিন পরেই সেগুলো তুলে ইরি ধান লাগাব সেইজন্য বীজতলায় চারাও প্রস্তত করেছি। তবে ঘন-কুয়াশা ও ঠান্ডায় চারাগুলো হলুদ আকার ধারন করেছে এবং কিছু চারার ক্ষতিও হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর প্রায় ২০’হাজার হেঃ জমিতে ইরি-বোরো চাষের জন্য বীজতলা প্রস্তত করেছে কৃষকরা। অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশায় কোল্ড ইনজুরিতে যাতে বীজতলার ক্ষতি না হয় সেইলক্ষে আমরা কৃষি অফিস কৃষকের পরামর্শ দিচ্ছি বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

আপডেট সময় ১১:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫