ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল বেগম (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান দৈনিক আমাদের মাতৃভূমিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় থেকে ছয়জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় পোঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যায়। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক আব্দুর রশিদ ও বকুল বেগমকে মৃত ঘোষণা করে। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাজমুস সাখাওয়াত বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসলে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।

শ‍্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, নেত্রকোনা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা যাওয়ার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

ওসি টিপু সুলতান বলেন, মরদেহ দুটি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

আপডেট সময় ০২:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪