ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

আগামী বৃহস্পতিবার নীলফামারী যাবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করতে নীলফামারীর ডোমার ‍উপজেলায় যাবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম দৈনিক আমাদের  মাতৃভূমিকে  এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারযোগে নীলফামারী থেকে ডোমার যাবেন তিনি। সফরসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ডোমার উপজেলা হেলিপ্যাড মাঠে অবতরণ করবেন। এর পরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। এ ছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে সকাল ১০টা ১৫ মিনিটে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় যাওয়ার কথা রয়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য ডোমার হেলিপ্যাড মাঠ সংস্কারের কাজ চলছে।

ইউএনও মো. নাজমুল আলম দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে আসবেন তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী বৃহস্পতিবার নীলফামারী যাবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪