বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনী কতৃক বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতির মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকান্ডের স্মরণে ১৪ ডিসেম্বর কে বাঙালি জাতি শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বাউফল সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ( ১৪ই ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার) বাউফল সরকারি কলেজ চত্বরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ মুন্না ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোঃ সায়েম, মোঃ রিয়াজ হোসেন সদস্য সচিব, বাউফল সরকারি কলেজ ছাত্রদল,
রাসেল ইকবাল দুখু
সিঃ যুগ্ন আহবায়ক, বাউফল সরকারি কলেজ ছাত্রদল এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদল নেতা আবু জাফর ও সাজিদ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী বৃন্দ।
এসময় উক্ত সভায় জাতির মেধাবী সন্তান, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি প্রণয়নের ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করা হয়।
মোঃ মামুন হোসাইন। স্টাফ রিপোর্টার 






















