ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বোরহান মুফতি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাকেল চালক রাব্বি মুফতি (২৫) আহত হন।

শুক্রবার রাতে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের শাহ আলম মুফতির ছেলে। আহত রাব্বিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজের কাছে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আারোহী বোরহান ও চালক রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন এবং রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

আপডেট সময় ১২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪