সংবাদ শিরোনাম ::
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা যুক্তরাষ্ট্র ‘একমাত্র শক্তিশালী মিত্র’ নয়, ভারতকে টেনে ভ্যান্সকে নেতানিয়াহুর পাল্টা জবাব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃ’ত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার তৃপ্তি হোটেলে শুক্রবার গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে (২৩) একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাবুর্চি আলম আহমেদ, সহকারী বাবুর্চি মাহিদুল ও কথিত ছানির মা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত বাবুর্চি আলম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মাহিদুল ও ছানির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাবুর্চি আলম আহমেদের উভয় পায়ের হাঁটুর নিচে পেছনের অংশ দগ্ধ হয়েছে। এদিকে আলো-বাতাসবিহীন বদ্ধ ভবনে হোটেলটির বান্নার কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবেশীরাও আতঙ্কে থাকেন বলে থানায় অভিযোগ করেছেন। হোটেলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয়দের অভিযোগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩

আপডেট সময় ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪