ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার তৃপ্তি হোটেলে শুক্রবার গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে (২৩) একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাবুর্চি আলম আহমেদ, সহকারী বাবুর্চি মাহিদুল ও কথিত ছানির মা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত বাবুর্চি আলম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মাহিদুল ও ছানির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাবুর্চি আলম আহমেদের উভয় পায়ের হাঁটুর নিচে পেছনের অংশ দগ্ধ হয়েছে। এদিকে আলো-বাতাসবিহীন বদ্ধ ভবনে হোটেলটির বান্নার কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবেশীরাও আতঙ্কে থাকেন বলে থানায় অভিযোগ করেছেন। হোটেলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয়দের অভিযোগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩

আপডেট সময় ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪