ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

দেশের পথে সাফজয়ীরা, প্রস্তুত ছাদখোলা বাস

নেপালে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট সাফ চ্যাম্পিয়নশিপ জিতে আজ দেশে ফিরছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাফজয়ীদের বরণ করতে ঢাকায় প্রস্তুত ছাদখোলা বাস।

গতকাল সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর আজ দুপুর ২টায় দেশে ফেরার কথা রয়েছে সাবিনা-ঋতুপর্ণাদের। এরইমধ্যে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সাফজয়ীরা।

এদিকে সাফজয়ীদের বরণ করতে ঢাকায় চলছে বিশেষ প্রস্তুতি। এরইমধ্যে সাফজয়ীদের বরণ করতে সাজানো হয়েছে ছাদখোলা বাস। গত ২০২২ সালেও এই বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে গিয়েছিল তারা। সে সময় সারা ঢাকা শহরের মানুষ রাস্তায় শুভেচ্ছা জানিয়েছিল সাফজয়ীদের। এবারও তেমনই আয়োজন চলছে।

বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি সংবলিত স্টিকার লাগানো হয়েছে বাসে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত স্থান পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

দেশের পথে সাফজয়ীরা, প্রস্তুত ছাদখোলা বাস

আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪