ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস

ইরানে প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য ছক কষেছে ইসরায়েল।

তবে সেই পরিকল্পনা নিয়ে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। কেননা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কিছু গোপন নথিতে সেই হামলা পরিকল্পনার বিস্তারিত রয়েছে। আর সেই অতি গোপন নথিই ফাঁস হয়ে গেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানপন্থি টেলিগ্রাম চ্যানেল মিডল ইস্ট স্পেকটেটরে ওই নথিগুলো ফাঁস হয়। নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে শুক্রবার থেকে অনলাইনে এসব নথি ছড়িয়ে পড়তে থাকে।

মার্কিন গণমাধ্যম ওই নথিগুলোর সত্যতা নিশ্চিত করেনি। আর পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিসও এ নিয়ে মুখ খোলেনি। তবে সিএনএন জানিয়েছে, অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েলেও এ নিয়ে হইচই পড়ে গেছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন, নথি ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র বলছে, নথি ফাঁস হয়ে যাওয়া উদ্বেগের তবে এতে ইরানে হামলার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস

আপডেট সময় ০৮:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪