ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকা থেকে ১৭ বাংলাদেশিসহ মোট ৩০ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

দুদিনের অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দি সান ডেইলি।

বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, সুপারমার্কেট, লোহার কারখানা এবং বেশ কয়েকটি বাড়ি ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৭ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ৯ জন থাই, ১ জন ভারতীয় ও ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

কেলান্তান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে বলেন, আটক অভিবাসীদের আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনসাধারণকে আইন ভঙ্গকারীদের কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে আহ্বান জানিয়ে নিক আখতারুল হক বলেন, দেশের সুরক্ষা বজায় রাখতে এ ধরনের তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

আপডেট সময় ০৫:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪