ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

জুস মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রী থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। আটক তোয়াকুল হক গোয়াইনঘাট উপজেলার বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, তোয়াকুল হক শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের শাখার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি করে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন।

বিমানবন্দর ও এয়ারফ্রেইটের সহকারী কমিশনার আসাদ উজ জামান বলেন, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। তবে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে স্বর্ণের সঠিক দাম নিরূপণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম

জুস মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ

আপডেট সময় ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪