সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

জুস মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রী থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। আটক তোয়াকুল হক গোয়াইনঘাট উপজেলার বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, তোয়াকুল হক শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের শাখার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি করে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন।

বিমানবন্দর ও এয়ারফ্রেইটের সহকারী কমিশনার আসাদ উজ জামান বলেন, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। তবে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে স্বর্ণের সঠিক দাম নিরূপণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

জুস মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ

আপডেট সময় ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪