সংবাদ শিরোনাম ::
শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গুন্দোয়ান

কদিন আগেই ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন ইলকায় গুন্দোয়ান। সেই তিনি এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি।

জার্মানির হয়ে ২০১১ সালে অভিষেক হয় তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ানের। এরপর জার্মানির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। এর মধ্যে তার দল ২০১৪ সালে বিশ্বকাপ জিতলেও অবশ্য সেই দলের অংশ ছিলেন না গুন্দোয়ান। তবে জার্মানির হয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ খেলেছেন গুন্দোয়ান। যদিও সেই দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানিকে।

অবসরবার্তায় গুন্দোয়ান লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়। আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’

গুন্দোয়ান আরও লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি। আমি আশা করি, জার্মানি জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে; যা আমাদের ২০২৬ বিশ্বকাপ ট্রফি প্রধান দাবিদারদের একটি করে তুলবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে আর আছে টিম স্পিরিট।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গুন্দোয়ান

আপডেট সময় ১০:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪