সংবাদ শিরোনাম ::
শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল

শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা নিবেদন

রংপুরের পীরগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ।

সোমবার বিকালে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার বীরোচিত আত্মদানের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদানের আহবান জানান এবং গণঅভ্যুত্থানে আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এবং মঞ্চের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের নেতৃবৃন্দ শহীদের প্রতি সম্মান জানান।

নেতৃবৃন্দ আবু সাঈদের মা সহ পরিবারের সদস্যদের প্রতি কিছু সময় কাটান ও তাদেরকে সমবেদনা জানান।

নেতৃবৃন্দ উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আবু সাঈদ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণঅভ্যুত্থানের সাহসী আত্মদানের প্রতীক হিসাবে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে, আওয়ামী স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন।তারা শহীদদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদানের আহবান জানান। তারা শহীদ ও আহত পরিবারসমূহের প্রয়োজনীয় পুনর্বাসনেরও আহবান জানান।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। আবু সাঈদকে গুলি করার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন তীব্র হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০১:১৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪