সংবাদ শিরোনাম ::
আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ 

জয়কে কড়া বার্তা দিলেন সমন্বয়ক সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমেরিকায় বসে সজিব ওয়াজেদ জয় ভারতকে সময় দিয়েছেন তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজায় অংশ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

সারজিস আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এ দেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি।

জানাজায় অংশ গ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব ভূঁইয়া বলেন, আমারা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদী সরকারের প্রধান হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকে বাংলাদেশে উসকানিমূলক একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে।

গত ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ যোগ দিতে গিয়ে যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন সাবেক ছাত্রদল নেতা মো. আমানত। নয় দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমানতের মরদেহ শনাক্ত করে তার পরিবার।

বৃহস্পতিবার রাতে শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

জয়কে কড়া বার্তা দিলেন সমন্বয়ক সারজিস

আপডেট সময় ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪