ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

তাকসিমকে গ্রেফতারের দাবিতে ওয়াসা ভবনে অবস্থান

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের গ্রেফতার ও শাস্তির দাবিতে ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ মানুষ।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। এর আগে ওয়াসার পানি দিয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের শরবত খাওয়াতে এসে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

মিজানুর রহমান বলেন, ওয়াসার এমডি তাকসিম এ খানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা ওয়াসা ভবনে অবস্থান করছি। বিকেল ৫টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার পদত্যাগ করেছেন তাকসিম এ খান।

২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বেড়েছে ১৬ বার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তাকসিমকে গ্রেফতারের দাবিতে ওয়াসা ভবনে অবস্থান

আপডেট সময় ০৪:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪