সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ধামরাইয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই অ বস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকাল ১১টায় ধামরাই পৌরসভার সীমা সিনেমা হল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন। এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান।

বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও কারো ব্যবসা প্রতিষ্ঠান, জমি, দখল ও হামলা-ভাংচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।

অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই পৌরসভা বাজার ও শরীফভাগ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি। এ সময় শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি তালুকদার জাহিদ সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ধামরাইয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৯:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪