ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

বাংলাদেশে শান্তি-স্থি‌তিশীলতা দ্রুতই ফিরবে আশা সৌদি রাষ্ট্রদূতের

বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি দ্রুতই ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি বলেন, আমরা আশা কর‌ছি দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় গতকাল বুধবার থেকে ঢাকার সৌ‌দি আরব দূতাবাস পুনরায়‌ বাংলাদে‌শি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে বলে জানান ইউসুফ আল দুহাইলান।

রাষ্ট্রদূত বলেন, আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি।

এসময় বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সৌ‌দিতে অ‌্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃ‌ষ্টি আকর্ষণ করা হলে তি‌নি বলেন, এরকম কিছু আমি শু‌নিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

বাংলাদেশে শান্তি-স্থি‌তিশীলতা দ্রুতই ফিরবে আশা সৌদি রাষ্ট্রদূতের

আপডেট সময় ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪