ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা, মালিকদের সহযোগিতার অঙ্গীকার কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-চকোপ্লাস সিরাপ ও দুই মোটরসাইকেল জব্দ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন রংপুর মাউশিতে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের তোড়জোড়, উঠেছে নানা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ক্যান্টিনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: বন্দি ও রক্ষীদের ক্ষোভ সচিবের আশ্রয়ে-প্রশ্রয়ে ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির শাস্তি বাতিলের পরই ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে জুয়েল

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রংপুরে জামায়াতের অফিস উদ্বোধন

কোটা সংস্কারের চলমান আন্দোলন, কারফিউ উঠে যাওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দিন মঙ্গলবার রংপুর মহানগরীসহ জেলার পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।

বিএনপির অঙ্গ সংগঠন নগরীতে আনন্দ মিছিল করেছে। জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ছাত্রশিবির তাদের অফিস উদ্বোধন করেছে। গণঅধিকার পরিষদ নগরীসহ জেলার বিভিন্ন স্থানে মোটর সাইকেল র্যালি করেছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ছাত্ররা অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করেন।

এদিকে সোমবার রাতে রংপুর আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। মহানগর আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন এক ব্যবসায়ী। গত সোমবার ও মঙ্গলবার রংপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। তারা বাড়িতেও অবস্থান করছেন না। তাদের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। তারা কোথায় রয়েছে কেউ জানে না। এমন পরিস্থিতিতে রংপুর মহানগরী ও জেলায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রংপুর নগরীসহ জেলা জুড়ে পরিস্থিতি শান্ত ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে নগরীর বিভিন্নস্থানে সেনাবাহিনীর টহল দেখা গেছে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল একেবারে কম। তবে নগরীতে রিকশা এবং আটো রিকশার দাপট ছিল। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল একেবারে কম।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আমি নিজে অফিস করছি। এদিকে ১৫ বছর পরে নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামির অফিস খুলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রংপুরে জামায়াতের অফিস উদ্বোধন

আপডেট সময় ১১:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪