সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ডাকাতরা নিয়ে গেল বন্দুক

সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকা, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দোনালা বন্দুকও লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ৫-৭ জনের একদল ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দোনালা বন্দুকটি লুট করে নিয়ে চলে যায়।

পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ডাকাতরা নিয়ে গেল বন্দুক

আপডেট সময় ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪