ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী

টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ডাকাতরা নিয়ে গেল বন্দুক

সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকা, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দোনালা বন্দুকও লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ৫-৭ জনের একদল ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দোনালা বন্দুকটি লুট করে নিয়ে চলে যায়।

পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ডাকাতরা নিয়ে গেল বন্দুক

আপডেট সময় ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪