সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

গাজীপুরে নারী গার্মেন্টসকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর এ ঘটনাটি ঘটে।

নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই রোকনুজ্জামান জানান, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে বাসন এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুবাইয়া আক্তার। বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় ওই অটোতে আরো দুই যাত্রী ছিল। একপর্যায়ে তাদের অটোরিকশাটি বাইমাইল ব্রিজে এসে পৌঁছায়। এ সময় মোটরসাইকেলে এসে তিন যুবক অটোরিকশাটি থামায় এবং ওই নারীর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রুবাইয়া আক্তারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

গাজীপুরে নারী গার্মেন্টসকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১১:২২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪