ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

অটোরিকশাচালকদের থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার

চট্টগ্রামে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ০৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়। গতকাল চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট মোড় ও উপজেলা ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলেমান (৪৫), আব্দুল্লাহ (২৭), আবুল কালাম (৩০), রুবেল (৩১), মামুন (৩৪), বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) ও শাহজাহান (৪৩)।
র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় চাঁদাবাজির শিকার হচ্ছেন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অটোরিকশার চালকেরা। এই বিষয়ে নজরদারি চালিয়ে আসছি।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর ও ফটিকছড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে হাতেনাতে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকাসহ ০৬ জনকে গ্রেপ্তার করা হয়।’
শরীফ উল আলম বলেন, ‘মূলত অটোরিকশা স্টেশনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে চাঁদা না দিলে চালকদের মারধরের ঘটনাও ঘটে। পৃথক দুটি মামলা দিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

অটোরিকশাচালকদের থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪