সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মোস্তাফিজকে নিয়ে সুখবর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম তিন ম্যাচে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ৭ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেন। তবে, সিরিজ চলাকালে জরুরি প্রয়োজনে দেশে আসায় হায়দরাবাদের বিপক্ষে চতুর্থ ম্যাচে খেলা হয়নি তার। সেই ম্যাচে বাঁহাতি এই পেসাররের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

স্বভাবতই মোস্তাফিজকে অনতিবিলম্বে দলে পেতে চায় পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। এই ম্যাচে ফিজ খেলতে পারেন।

ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরি দ্য ফিজ।

জানা গেছে, রোববার চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কিনা, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই মুস্তাফিজকে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হুট করেই বাংলাদেশে আসেন মুস্তাফিজ। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দেশে আসেন এই পেসার। যার ফলে খেলতে পারেননি হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার

মোস্তাফিজকে নিয়ে সুখবর

আপডেট সময় ০৪:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪