সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

অবসরে গেলেন আর্জেন্টিনার ‘সর্বজয়ী’ গোলকিপার

আর্জেন্টিনার জার্সিতে সব আন্তর্জাতিক শিরোপা জিতেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। তবে তার বেশির ভাগ সময় কেঁটেছে বেঞ্চে। গোলপোস্টের নিচে দুর্দান্ত এমিলিয়ানো মার্তিনেজের কারণে মূল একাদশে সুযোগ পেয়েছেন কম।

এবার অবসরের ঘোষণা আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জয়ী এ গোলকিপার। ৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতে গোলকিপার ছিলেন এ আর্জেন্টাইন। লিওনেল স্কালোনির যুগে তার বড় কীর্তি ২০১৯ কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি সেভ করা।

২০১৮ সালে জাতীয় দলের অভিষেকের পর এ গোলকিপার খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ। যার মধ্যে ৮ ম্যাচে গোলপোস্টকে অক্ষত রাখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই হলুদকার্ড দেখেছেন আরমানি।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি।

আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

অবসরে গেলেন আর্জেন্টিনার ‘সর্বজয়ী’ গোলকিপার

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪