সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

সকাল থেকে মিরপুরের ক্রিকেটপাড়ায় গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। পরে বিসিবি নিশ্চিত করে যে, ক্রিকেট বোর্ডের পরিচালকের পদে আর থাকছেন না তিনি।

তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পদত্যাগের কারণ জানা না যায়নি। তবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কারণে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে পারেন তিনি।

দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালনের পর আজ (১১ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবির পরিচালকের পদে নির্বাচিত হন মাহমুদ। বোর্ডে তার দীর্ঘ কার্যকালে, বিশেষ করে গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে, তার সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ এবং ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে। এছাড়া, জাতীয় দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ এবং ম্যানেজার হিসেবেও বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে পরিবর্তনের ধারা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে বিসিবির আরও কয়েকজন প্রভাবশালী পরিচালক, যেমন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয় পদত্যাগ করেন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তবে পরিচালক পদে এখনও বহাল আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

আপডেট সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪