সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে না রাখায় হতাশ আফ্রিদি

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ঘরের মাঠে এমন হারের পর দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেই দল থেকে বাদ পড়েছেন দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তার জায়গায় স্পিনার আবরার আহমেদ ও মির হামজাকে দলে ডাকা হয়েছে।

এতটুকু ঠিকই ছিল। তবে সমস্যা হলো, প্রথম টেস্টের মাঝ পথে বাবা হওয়ার সুখবর পাওয়া আফ্রিদিকে ওই টেস্টের পরই ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটি নিয়ে করাচিতে পরিবারের কাছেও গিয়েছিলেন তিনি। তবে হঠাৎই টিম ম্যানেজমেন্টের ডাকে রাওয়ালপিন্ডিতে ফিরতে হয় তাকে। অবশ্য তিনি ফিরলেও তাকে ১২ সদস্যের দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। যা নিয়ে বেশ হতাশ আফ্রিদি।

আফ্রিদির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম খবর ছেপেছে বিষয়টিতে যারপরনাই হতাশ হয়েছেন পাকিস্তানের পেসার। তিনি বুঝতেই পারছেন না, যদি তাকে দলে নেওয়া না হবে, তাহলে কেন করাচি থেকে ডেকে আনা হয়েছে রাওয়ালপিন্ডিতে।

এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম দিনের খেলা। এই টেস্ট তাই নেমে গেছে এখন চার দিনে। যেখানে বাংলাদেশকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করা তাই কঠিনই হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। কেননা, এই সিরিজে সমতা টানতে হলে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে না রাখায় হতাশ আফ্রিদি

আপডেট সময় ১০:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪