সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। রেকর্ডের পরও জয় পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরের উইকেটে টাইগ্রেসরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

রোববার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

জবাবে খেলতে নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি।

১২৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৩৪ বলে ফিফটি করেন হিলি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছিল বাজেভাবে। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার। তিনে নেমে ডাক খেয়েছেন সুবহানা মোস্তারিও। এই টপঅর্ডার ব্যাটার ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

২ রানে ২ উইকেট হারানোর পর দলকে তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুন দলকে টেনে তোলেন জ্যোতি। চারে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক। ৫৭ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রান করে।

এছাড়া ২৭ বলে ২০ রান করেছেন মুর্শিদা। আর শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেছেন ফাহিমা খাতুন। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারল বাংলাদেশ

আপডেট সময় ০৩:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪