ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা গোসাইরহাটে কার্পেটিংয়ের ৭ দিনেই ধস, সাড়ে ৬ কোটি টাকার সড়কে নির্মাণমান নিয়ে প্রশ্ন দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৬ মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত সরকারি ভবনে শতাধিক মানুষের বসবাস বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

শেষ হলো দুবাইয়ে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শেষ হলো বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রবাসী বাঙালিদের প্রাণের বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব।

শুক্রবার (৪ নভেম্বর) থেকে রোববার (৬ নভেম্বর) পর্যন্ত অনুষ্ঠিত এ জমকালো আয়োজনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত। শেষদিনে ছিল জমজমাট আয়োজন, আমিরাতে প্রবাসী বইপ্রেমীদের আনাগোনায় মুখর ছিল তিন দিনব্যাপী বই মেলা। শিশু থেকে কিশোর-কিশোরীর কিংবা মধ্যবয়সী সবাই স্টলে স্টলে ঘুরে তাদের প্রিয় বইটি কিনেছেন। আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে অনেকে পরিবারের সদস্য নিয়ে এসেছেন। তবে মেলায় শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

মেলায় আশা ক্রেতা ও দর্শনার্থীরা বলেন, প্রবাসের মাটিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মেলা প্রতিবছরে করা দরকার। রোববার ছুটির দিন হিসেবে মেলার শেষ দিন সরেজমিনে দুবাই বই মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ এই বইমেলায় অংশ নিয়েছে। সকাল থেকে ভিড় কম থাকলেও বিকেল হতে মেলার শেষ ঘণ্টা পর্যন্ত মানুষের পদচারণয় মেলা মুখর হয়ে উঠে। সেখান থেকে তারা বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন ধরনের বই কিনেছেন প্রবাসী বাঙালিরা। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলে।

বিদায় বেলায় সবাইকে বই পড়ার আহ্বান জানান তিনি। সমাপনী অনুষ্ঠানে মেলায় বাংলাদেশ প্রেস ক্লাব (ইউএই) নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কনসাল জেনারেল এ বি এম জামাল হোসেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

শেষ হলো দুবাইয়ে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব

আপডেট সময় ০৩:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২